মাগুরায় গুলিবিদ্ধ এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার ছয়ঘরিয়া নামকস্থানের একটি ঝোপ থেকে অজ্ঞাত এই লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ১৬ বছর এবং পরনে জিন্স প্যান্ট ও নীল রং এর জামা ছিল। তবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, লাশের শরীরে গুলির আঘাত রয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। শালিখা থানার ওসি রবিউল হোসেন জানান, ময়নাদতন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইত্তেফাক/আরকেজি