কেজরিওয়ালের দলের ২০ বিধায়ক বরখাস্ত

বরখাস্ত হলেন ভারতের আম আদমি পার্টির ২০ বিধায়ক। অরবিন্দ কেজরিওয়ালের দলের বিপক্ষে নির্বাচন কমিশনের পাঠানো এই সংক্রান্ত সুপারিশে সবুজ সঙ্কেত দিলেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার রাষ্ট্রপতি এই সুপারিশে সই করেন। ফলে নিশ্চিত হয়ে গেল দিল্লির মিনি বিধানসভা নির্বাচন।
 
এই ২০ জন বিধায়ক বরখাস্ত হলেও অবশ্য সরকার পরিবর্তিত হবে না। কিন্তু নৈতিকতার কারণ তুলে মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফা দাবি করা কংগ্রেস ও বিজেপি যে নতুন করে অস্ত্র হাতে পেয়ে গেল তাতে কোনো সন্দেহ নেই। অন্য দিকে, বিষয়টি নিয়ে শনিবারই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আপ শিবির। সোমবার ওই মামলার শুনানি হবে।
IMG0
পরিষদীয় সচিব পদটিকে ‘লাভজনক পদ’ এর বাইরে রেখে একটি বিল ২০১৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিল দিল্লি সরকার। রাষ্ট্রপতির কাছে আপত্তি জানান আইনজীবী প্রশান্ত ভূষণ। তখন বিষয়টি নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে বলেন প্রণব। তদন্তে প্রাথমিক সত্যতা পেয়ে ২১ জন বিধায়ককে শোকজ নোটিস পাঠায় কমিশন। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু