স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালানের সাবেক নেতা কার্লোস পুজদেমন সোমবার কোপেনহেগেনে এসে পৌঁছেছেন। বেলজিয়াম ত্যাগ করলে মাদ্রিদ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে এমন হুমকি উপেক্ষা করেই তিনি কোপেনহেগেনে আসলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কাতালোনিয়ার স্বাধীনতা প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে তিনি বেলজিয়ামে নির্বাসনে ছিলেন। সোমবার দিনের শেষে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে কাতালোনিয়ার ওপর তার একটি বিতর্কে অংশ নেয়ার কথা রয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু