আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সাবিক (৭) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাকিব ওই গ্রামের শওকত আলীর ছেলে এবং স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
জানা গেছে, শিশু সাকিব ফজরের নামাজের পর মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে চালক গাড়িসহ পালিয়ে গেছেন।
আড়াইহাজার থানার ওসি এমএ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে