ফিলিস্তিনিদের জন্যে ইইউ’র সমর্থন পাওয়ার চেষ্টা আব্বাসের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের প্রেক্ষাপটে ব্রাসেলসে ফিলিস্তিনি নাগরিকদের জন্যে ইইউ’র সমর্থন আদায়ের প্রচেষ্টা চালাচ্ছেন দেশটির নেতা মাহমুদ আব্বাস। তবে এক্ষেত্রে তিনি সুস্পষ্ট প্রতিশ্রুতি পাওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না। 
 
রবিবার ব্রাসেলসে এএফপি’কে দেয়া এক সাক্ষাতকারে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি বলেন, ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিপরীতে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ব্যাপারে আব্বাস ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহবান জানাবেন।
 
ওই সাক্ষাতকারে মালকি আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার ব্যাপারে করা আব্বাস তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টার কঠোর সমালোচনা করেন এবং এটাকে শতাব্দীর সবচেয়ে বড় চপেটাঘাত হিসেবে উল্লেখ করেন। 
এছাড়া ৮২ বছর বয়সী আব্বাস ইউরোপীয় ইউনিয়নের মাসিক বৈঠকের ফাঁকে ইইউ’র কূটনৈতিক প্রধান ফেদেরিকা মোঘারিনি এবং এ ব্লকের অন্তর্ভুক্ত ২৮ টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। গত মাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একই ধরণের সফরের পর তিনি এ সাক্ষাত করতে যাচ্ছেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু