সিরিয়ার কুর্দি মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজি’র বিরুদ্ধে বড় ধরণের অভিযানে নেমেছে তুরস্ক। ওয়াইপিজিকে তুরস্ক সন্ত্রাসী গ্রুপ হিসেবে বিবেচনা করে এবং আফরিন অঞ্চল থেকে এই গ্রুপকে হটিয়ে দেয়াই এই অভিযানের মূল লক্ষ্য।
তবে, তুরস্ককে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এই অভিযানে বেসামরিক নাগরিকদের যেনো ক্ষয়-ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে।
আর আশু যুদ্ধ বিরতির জন্য দাবি জানিয়েছে ফ্রান্স। কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে তুরস্কের স্থল বাহিনী সিরিয়ার উত্তরাংশে প্রবেশ করেছে। ওয়াইপিজি নামে পরিচিত এই কুর্দি মিলিশিয়া গ্রুপটি তুরস্কের দক্ষিণ সীমান্ত ছাপিয়ে সিরিয়ার আফরিন অঞ্চল জুড়ে সক্রিয় রয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু