হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় হাতির মৃত্যু

 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় সোমবার ট্রাকের ধাক্কায় দি রাজমনি সার্কাসের একটি হাতির মৃত্যু হয়েছে।
 
জানা যায়, কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন পাবলিক কলেজ মাঠে সার্কাসের জন্য হাতি নিয়ে আসে সার্কাস কর্তৃপক্ষ। প্রতিদিন সকালে হাতিটি নিয়ে বিভিন্ন জায়গায় থেকে পশুটির খাবারের টাকা তোলার জন্য বের করা হতো। প্রতিদিনের মতো বড়খাতা থেকে কালীগঞ্জে আসার পথে পেছন থেকে একটি মালবাহী ট্রাক হাতিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাতিটিকে পার্শ্ববর্তী মৌলভী আবুল কাশেম সিনিয়র মাদ্রাসা মাঠে নেয়ার পরে মারা যায়।
 
হাতির মাহুত জাফর আলী জানান, হাতিটির সার্কস মাঠে নিয়ে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে আমার হাতিটি মাটিতে লুটে পরে। হাতীবান্ধা থানা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় একটি হাতির মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি