গৌরনদীতে সহস্রাধিক শীতার্ত পরিবারের মাঝে এক অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়েছে। বরিশাল-১ আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর অর্থায়নে গতকাল সোমবার দুপুরে এ কম্বল বিতরণ করা হয়।
বরিশালের গৌরনদী উপজেলার দোনারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদীর ভারপ্রাপ্ত ইউএনও আশ্রাব আহম্মেদ রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আ’লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মুর্তুজা খান, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ মুন্সী।
বক্তব্য রাখেন খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান নুর-আলম সেরনিয়াবাত, ইউপি সদস্য সুধীর হালদার, সাবেক ইউপি সদস্য অনিল মল্লিক প্রমূখ।
ইত্তেফাক/নূহু