জেলা শহরের প্রফেসর পাড়ায় শুক্রবার রাতে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (৬০) খুন হয়েছেন।
জয়পুরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে প্রফেসর পাড়ার নিজ বাসায় মানসিক ভারসাম্যহীন ছেলে সাকিলের (১৬) সঙ্গে ওষুধ খাওয়া নিয়ে বাবা তাজুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে লাঠি দিয়ে তাজুল ইসলামের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরো পড়ুন : দাগনভূঞায় গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত
তাজুল ইসলাম এক বছর আগে জনতা ব্যাংক থেকে অবসর গ্রহণ করেন। খবর পেয়ে পুলিশ ছেলে সাকিলকে আটক করে। তাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক।
এ ব্যাপারে তাজুল ইসলামের বড় মেয়ে তামান্না ইয়াসমিন বাদী হয়ে সাকিলকে আসামি করে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/ইউবি