ওপরের ছবিটা দেখে প্রথমে মনে হতে পারে এটি গুগল ম্যাপ থেকে নেওয়া কোনো ছবি। হ্যাঁ, এটা জাপানের হোক্কাইডো দ্বীপ। তবে হলুদ কালিতে লেখা ‘ম্যারি মি’ এর বেলায় হয়তো বলবেন, এটা কম্পিউটার গ্রাফিক্স। আসুন জেনে নেওয়া যাক চমকপ্রদ এই তথ্যটি।
টোকিওর শিল্পী ইয়াসুশি ইয়াশান তাকাহাসি তার প্রেমিকা নাৎসুকিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন জাপানের গোটা হোক্কাইডো দ্বীপ জুড়ে। গোটা দ্বীপ জুড়ে তিনি লিখে দিয়েছেন ‘ম্যারি মি’। কোনো রং তুলি দিয়ে লেখেননি, লিখেছেন গুগল ম্যাপ আর জিপিএস লোকেটর দিয়ে।
৩১ বছর বয়সী ইয়াশান ছয় মাসে হোক্কাইডো দ্বীপে ৪,৪৫১ মাইল রাস্তা ভ্রমণ করেছেন ম্যারি মি লেখার জন্য। এমন কীর্তি এটাই প্রথম নয়, ২০০৮ সাল থেকে তিনি এই শিল্পকর্ম করছেন। এর আগে এক পায়রার ছবি এঁকেছিলেন এই পদ্ধতিতে।
ইয়াশান প্রথমে কাগজের ম্যাপ দেখে নিজের যাত্রাপথ ঠিক করে নেন। ঠিক করে নেন কোথায় কোথায় জিপিএস লোকেটর অন করবেন, কোথায় অফ রাখবেন। সেই মত গাড়িতে সব ব্যবস্থা করে জিপিএস ডিভাইস নিয়ে বেরিয়ে পড়েন। জিপিএস অন করা অবস্থান গুগল ম্যাপে রেকর্ড হতে থাকে হলুদ রংয়ের রেখা বা বিন্দু দিয়ে। এ ভাবে তিনি লিখে ফেললেন ‘ম্যারি মি’।
আরও পড়ুন: নিককে নিয়ে একি বললেন প্রিয়াঙ্কা !
এবার ভাবছেন, বিয়ের প্রস্তাব তো দিলেন ইয়াশান, তার উত্তর কী এলো? আপনিই ভেবে দেখুন, এত কষ্ট করে, নিষ্ঠা ভরে দেওয়া প্রস্তাব কেউ ফেরাতে পারে! নাৎসুকি এই ছবি দেখার পর সময় নষ্ট না করেই হ্যাঁ বলে দেন।
ইত্তেফাক/অনি