বিরলে অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

দিনাজপুরের বিরলে মইনউদ্দীন (২৭) নামে এক অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের তেঘরা আলী পাম্প সংলগ্ন কালভার্ড থেকে উদ্ধার করা হয়। মইনউদ্দীন উপজেলার বাজনাহার গ্রামের আলাউদ্দীনের ছেলে। 
 
স্থানীয় সাংবাদিক সুবল রায় জানান, রাতে দুর্বৃত্তরা অন্য এলাকায় মইনউদ্দীনকে হত্যা করে লাশ কালভার্টের নিচে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি