মিঠাপুকুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 
মিঠাপুকুরে খালের পানিতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে লাশটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
 
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিম উদ্দিন বলেন, উপজেলার মিলনপুর ইউনিয়নের মিলনপুর পশ্চিমপাড়ায় বাকড়া বাড়ি মচ্ছপ বিলে সকালে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বয়স ৩০ বছর হবে। দুস্কৃতিকারীরা তাকে হত্যার পর লাশ বিলে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। 
 
ময়নাতদন্ত রিপোর্ট আসার পর ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।
 
ইত্তেফাক/কেকে