বদরগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে

সারাদেশের ন্যায় রংপুরের বদরগঞ্জে ১১ দফার দাবিতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে। মঙ্গলবার (২৩জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ধর্মঘটের চিত্রই চোখে পড়ে। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
  
শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বদরগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক ও বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান, আমাদের ১১ দফা দাবির মধ্যে প্রথম দাবি সকল বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ। এছাড়া আর ১০টি দাবি রয়েছে। আমাদের এই যৌক্তিক দাবি পূরণে সারাদেশের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ ধর্মঘট চলছে।
 
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক ও  রংপুর জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির অন্যতম সদস্য সিনিয়র প্রভাষক ময়েন উদ্দিন শাহ্ জানান, এ ধর্মঘট আগামি ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপরও যদি আমাদের দাবি মানা না হয় তাহলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 
 
ইত্তেফাক/এমআই