২৫তম বিসিএস ফিশারিজ এসোসিয়েশনের কমিটি

মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সম্প্রতি ২৫তম বিসিএস (ফিশারিজ) অফিসারদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৫তম বিসিএস (ফিশারিজ) এসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটি গঠিত হয়।

 

১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে এসএম আবুল বাসার ও সাধারণ সম্পাদক হিসেবে ড. রাজু আহমেদ নির্বাচিত হন। উক্ত কমিটিতে সহ-সভাপতি রাজ কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন কবির, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম ভূইয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো. মামুন অর রশিদ চৌধুরী, আন্তঃব্যাচ সমন্বয় ও যোগাযোগ সম্পাদক ড. মোহাম্মদ শরিফুল আজম এবং দপ্তর সম্পাদক মো. মাগফুর রহমান নির্বাচিত হন।

 

এছাড়া প্রতি বিভাগ হতে একজন করে বিভাগীয় প্রতিনিধি নির্বাচন করা হয়। উক্ত কমিটি ২৫তম এসোসিয়েশনের সদস্যদের বিদ্যমান সমস্যাসহ বিসিএস (মৎস্য) ক্যাডারদের সার্বিক উন্নয়নে সবাইকে নিয়ে এক সাথে কাজ করবে। বিজ্ঞপ্তি।

 

ইত্তেফাক/ইউবি