ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

 
ঝিনাইগাতী উপজেলার জুলগাঁও এলাকায় বাসচাপায় আশরাফ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আশরাফ আলী মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। 
 
মঙ্গলবার দুপুরে অটোরিকশাযোগে শেরপুরে যাওয়ার পথে পিছন থেকে একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি