দামুড়হুদায় যুবলীগ নেতা হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতাসহ আসামি ১২

 
যুবলীগ নেতা ভুট্টো মিয়া হত্যাচেষ্টার ঘটনায় সোমবার রাতে মামলা দায়ের করা হয়েছে। দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ আহ্বায়ক অ্যাড. আবু তালেবসহ ১২জনকে আসামি করে মামলা করা হয়েছে। আহত যুবলীগ নেতা ভুট্টো মিয়ার ভাই আমজাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।
 
দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন জানান, মামলা রুজু হয়েছে, আসামি ধরার চেষ্টা চলছে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা বাজারে যুবলীগ নেতা ভুট্টো মিয়াকে বেশ কয়েকজন কুপিয়ে রক্তাক্ত জখম করলে যশোর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
 
ইত্তেফাক/অারকেজি