বেনাপোলে শ্রমিকদের দু'গ্রুপের সংঘর্ষ, আহত-৩

 
বেনাপোল স্থলবন্দরে মঙ্গলবার সকালে দু'দল হ্যান্ডলিংক শ্রমিকের মধ্যে সংঘর্ষে ৩ শ্রমিক মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা হলেন- শাজুদ্দীন (৪২), আলা উদ্দীন (২৯) এবং নওশের আলী (৫১)। তবে আলাউদ্দীনের অবস্থা আশংকাজনক বলে জানান নাভারন হাসপাতাল কর্তৃপক্ষ।  
 
এ ঘটনায় বন্দর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বন্দর এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। 
 
ইত্তেফাক/আরকেজি