নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ৩১ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) জিন্নুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার বটতলা ও কলেজ পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, নন্দীগ্রাম পূর্বপাড়ার মৃত মাহাফুজার রহমানের ছেলে সাইফুজ্জামান দুলাল (৩১) ও কলেজ পাড়ার সামছুর রহমানের ছেলে বাদল (২৫)।

জিন্নুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু