নাইজারে অজ্ঞাত হামলায় ২ পুলিশ নিহত

 
নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও অপর সাত জন আহত হয়েছে। বুধবার স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।
 
সোমবার ও মঙ্গলবারের মধ্যে রাতের বেলা বুরকিনা ফাসো সীমান্তবর্তী তিলাবেরি অঞ্চলের কোকোলোউকোউ গ্রামের কাছে এই হামলা চালানো হয়। জিহাদি বা অস্ত্রধারীরা এই হামলা চালিয়েছে কিনা তা পরিষ্কার নয়।
 
স্থানীয় এক বাসিন্দা এই হামলার সত্যতা স্বীকার করলেও এতে কয়জন নিহত হয়েছে তা জানায়নি। এর আগে এই এলাকায় জিহাদিদের তৎপরতা ছিল না। তবে মাঝেমধ্যে সশস্ত্র অপরাধচক্রগুলো সম্পদশালী ব্যবসায়ীদের মুক্তিপণের জন্য জিম্মি করে থাকে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ