ফকিরহাটে বাস-টেম্পো সংঘর্ষে নিহত ১

 
ফকিরহাটের খুলনা-মংলা মহাসড়কের খাজুরা এলাকায় যাত্রীবাহী বাসের সাথে টেম্পোর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এদুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম- টেম্পো চালক রাছেল শেখ (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। তিনি রূপসা নৈহাটি গ্রামের শাহাজান শেখের ছেলে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা খুমেক হাসপাতালসহ বিভিন্ন স্থানে পাঠিয়েছে।
 
কাটাখালী হাইওয়ে থানার ওসি কে এম আজিকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাস ও টেম্পো জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/এসএস