গোয়ালন্দে মাদকসহ আটক ৩

 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাবড়ি ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এ অভিযান চালায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
 
জানা যায়, উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছ থেকে ৩৭টি ইয়াবাবড়িসহ মোয়াজ্জেম হোসেন (৩৫) নামের এক যুবককে থানার এস.আই সোমনাথ বসু আটক করেন। তিনি স্থানীয় উত্তর দৌলতদিয়া ওমর আলী মোল্যা পাড়ার মৃত মোকছেদ আলী মৃধার ছেলে। তার আগে থানার এস.আই ওলিয়ার রহমান ওই রাতে দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে ২১পুড়িয়া হেরোইনসহ মাসুদ রানা (৩৬) নামের এক যুবককে আটক করে। তিনি গোয়ালন্দ পৌরসভার ঘোনা পাড়ার কাশেম মণ্ডলের ছেলে। এছাড়া মঙ্গলবার রাতে দৌলতদিয়া ওমর আলী মোল্যা পাড়া সংলগ্ন মহাসড়ক থেকে ৩২টি ইয়াবাবড়িসহ রাজ্জাক ওরফে রাজা সরদার (৪৫) নামের আরেক ব্যক্তিকে পুলিশ আটক করে। তিনি স্থানীয় কিয়ামদ্দিন মোল্যা পাড়ার মেজেক আলী সরদারের ছেলে।
 
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সহিদুল ইসলাম জানান, আটককৃত আসামিদেরকে বুধবার দুপুরে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।
 
ইত্তেফাক/এসএস