নড়াইল জেলায় পুলিশের অভিযানে তিন মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৪২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার চারটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানায়, জেলার চারটি থানা পুলিশের অভিযানে নড়াইল সদর থানায় দুই মাদক বিক্রেতাসহ ১৩ জন, কালিয়া থানায় এক মাদক বিক্রেতাসহ ৭ জন, লোহাগড়া থানায় ১৬ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৬ জনকে আটক করেছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টিসহ মোট ৫টি মামলা হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ