তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে দেশব্যাপী শুরু হওয়া সিএসই কনফারেন্স পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী আয়োজিত এবারের কনফারেন্স ও কর্মশালা চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে দুইশত ছাত্রী অংশগ্রহণ করেন।
কনফারেন্সে দেশি-বিদেশি প্রযুক্তিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান আলফা নেট এর প্রতিষ্ঠাতা এবং আমেরিকার সিনারিজ ওয়েব সার্ভিস এর প্রধান নির্বাহী আবু সুফিয়ান হায়দার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. ইসরাফিল, মো.আব্দুর রহিম, মো. ইশান হায়দার।
এ সময় তারা আইটি ক্যারিয়ার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব সাইট ডিজাইন, ডাটাবেস, সফটওয়্যার, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, নেটওয়াকিং এন্ড সিকিউরিটি, আই ও টি, রোবটিক্স, আউটসোর্সিং ইত্যাদি বিষয়সমূহের ওপর উন্নত ক্যারিয়ার গঠন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।
কনফারেন্সে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ সুনীল চন্দ্র চৌধুরী, উপাধ্যক্ষ আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিনামূল্যে ওয়েব হোস্টিং প্রদান এবং মেধাবীদের পুরস্কার বিতরণ করা হয়।
ইত্তেফাক/ইউবি