হাবিপ্রবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, শুদ্ধাচার সম্পর্কিত আলোচনা সভা

 
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, শুদ্ধাচার ও যৌন হয়রানি সম্পর্কিত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত  আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শাখা প্রধান, নৈতিকতা কমিটি, কোরকমিটি ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগ কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন। 
 
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি। 
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিভিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আলম খন্দকার।   
 
সভায় পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. মিজানুর রহমান, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম। 
 
আলোচনা সভায় বার্ষিক শুদ্ধাচার ও যৌন হয়রানি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। অভ্যন্তরীণ অডিট শক্তিশালীকরণ এবং যৌন হয়রানির অভিযোগ বক্সকে সিসি ক্যামেরার আওতামুক্ত স্থানে স্থাপন করতে বলা হয়।