বেনাপোলে মসজিদ থেকে লাশ উদ্ধার

 
বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের পূর্বপাড়া বায়তুল নুর জামে মসজিদে বুধবার ভোরে নাসির হোসেন (২২) নামে তাবলিগ জামাতের এক সাথী গলায় মাফলা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নবীয়াবাদ গ্রামের কামরুল হাসানের ছেলে।
 
তাবলিগ জামাতের আমীর বাবুল হোসেন বলেন, আমরা মঙ্গলবার রাত ১০টার সময় সাদীপুর গ্রামের বায়তুল নুর জামে মসজিদে কুমিল্লা থেকে তাবলিগ জামায়াতের ১৫ সদস্যের একটি দল আসি। রাতে ঈশার নামাজ শেষে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের সময় উঠে দেখি আমাদের সাথী নাসির নিজের মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সকাল ৯টার লাশ করে।
 
বেনাপোল পোর্ট থানার এসআই মনির হোসেন জানান, স্থানীয় সাদীপুর গ্রামের একটি  মসজিদ থেকে তাবলিগ জামাতের এক সাথীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি