রেলপথে শুয়ে নয়া স্টান্ট তরুণের, ভিডিও ভাইরাল

মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলা হয়তো তরুণ প্রজন্মের নতুন নেশা। আর সেই মৃত্যু সম্ভাবনা প্রবল থাকা এমন নেশা বাস্তবায়িত করতে ভারতের কাশ্মীরের এক তরুণ সম্প্রতি রেলপথের মাঝখানে শুয়ে চলন্ত ট্রেন আসার অপেক্ষা করছিল। এর পর একটি চলন্ত ট্রেন তার উপর দিয়ে চলে যায়। 
 
তার অভিযান এটাই, চলন্ত ট্রেন তার ওপর দিয়ে চলে যাবে, কিন্তু সে বেঁচে থাকে কিনা, সেটা পরীক্ষা করে দেখা। আর সেই ভিডিও প্রকাশ হওয়ার পর তা ভাইরাল হয়ে গেছে। 
 
ভিডিওটি কবে তোলা হয়েছে, সেই তারিখ না থাকলেও, কাশ্মীরি এক তরুণকে রেলপথের মাঝখানে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। ওদিকে দুরন্ত গতিতে ছুটে আসা একটি ট্রেন তারওপর দিয়ে চলে গেল। তারপর তার কিছু না হওয়ায় সে উল্লাস করতে করতে উঠে গেল। 
কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এ ধরনের কর্মকাণ্ডকে ‘মূর্খতা’ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন। চলন্ত ট্রেনের ধারে দাঁড়িয়ে সেলফি তোলা, খাদের পাশে দাঁড়িয়ে সেলফি, দুরন্ত গতিতে ছুটে আসছে ট্রেন, তার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে বহু লোকের প্রাণ গেছে।