জেলেই ইসলাম গ্রহণ করলেন ৯ বন্দি

জেলখানায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন ৯ জন বন্দি। এমন ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। খবর খালিজ টাইমসের।

এক বিবৃতিতে জানা যায়, দেশটির আল ঘারব পুলিশ স্টেশনে বিভিন্ন ধর্মের অনুসারী ওই ৯ জন বন্দি ইসলাম ধর্ম গ্রহণ করেন। 

ওই পুলিশ স্টেশনে একজন ইমামের উপস্থিতিতে তারা ইসলাম গ্রহণ করেন বলে জানা যায়। 

ইসলাম গ্রহণ করতে পেরে ওই ৯ বন্দি অনেক খুশি বলে জানান। এছাড়া ইসলামের আলোকে তারা তাদের পরবর্তী জীবন পার করবেন বলে জানান। 

আরো পড়ুন: ৩০ জনের প্রাণ বাঁচিয়ে মারা গেল পোষ্য কুকুর

পুলিশের দেয়া বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসলাম ধর্মের মাহাত্ম জেনে তারা ইসলাম গ্রহণ করেছে।

ইত্তেফাক/এসআর