মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের পূর্ব সোমাদ্দারখালী গ্রামের কাঁটাখালের দুই পাড়ের ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এ সাঁকো দিয়ে।
প্রায় ১০ বছর আগে এখানে সরকারিভাবে নির্মিত কাঠের পুলটি ভেঙে পড়ে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। পুলটি ভেঙে যাওয়ার পর এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল খেয়া নৌকা। পরে পুল বা ব্রিজ নির্মাণে নতুন করে কোনো বরাদ্দ না মেলায় বাধ্য হয়ে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে ২০১৭ সালের ডিসেম্বরে ১০ গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া কাঁটাখালের ওপর এ সাঁকোটি নির্মাণ করে। এলাকাবাসীর নিজস্ব উদ্যোগ, স্বেচ্ছাশ্রম আর আর্থিক সহায়তায় বাঁশের সাঁকোটি করা হয়।
শিক্ষক মোঃ জাকির হোসেন হাওলাদারসহ সোমাদ্দারখালী গ্রামের কয়েকজন শিক্ষার্থী বলেন, ঝুঁকির মধ্যে প্রতিদিনই এলাকাবাসীসহ শিক্ষার্থীদের এ সাঁকো পারাপার হতে হয়।
ইত্তেফাক/নূহু