ময়মনসিংহে পুলিশের গুলিতে ‘ছিনতাইকারী’ নিহত

 
ময়মনসিংহের পাটগুদামস্থ পিবিআই অফিসের পার্শ্ববর্তী বালুর মাঠে পুলিশের গুলিতে নাঈম (২২) নামে এক ‘ছিনতাইকারী’ নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহতের ঘটনায় জড়িত ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল নিক্ষেপ করে ছিনতাইকারীরা। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই নাঈম (২২) নিহত হন। তাদের ছোড়া ককটেলে আহত হন দুই পুলিশ সদস্য।
 

ইত্তেফাক/এএম।