জেলার চুনারুঘাট থেকে র্যাব সদস্যরা বুধবার আমিনুল ইসলাম (৩৫) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সে উপজেলার গোলগাঁও গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, আমিনুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। সে আদালত থেকে ২০ লাখ টাকা প্রতারণার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
এদিকে পুলিশের নিয়মিত অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ২৬ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মাঝে ২৪ জন পরোয়ানাভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামি। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এ তথ্য জানান।
ইত্তেফাক/মোস্তাফিজ