আইজিপি হলেন জাবেদ পাটোয়ারী

 
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে। তিনি এ কে এম শহীদুল হকে স্থলাভিসিক্ত হবেন।
 
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত আছেন।
 

ইত্তেফাক/এএম।