নওগাঁর বদলগাছীতে ৭০ বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার মথুরাপুর ইউপির কাষ্টগারী গ্রামের মকবুলের বাড়ি তাকে আটক করা হয়।
বদলগাছী থানার ওসি জালাল উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাষ্টগারী গ্রামের মকবুলে বাড়ির শয়ন ঘরের খাটের নিচে থেকে চটের বস্তায় রাখা ৭০ বোতল ফেনসিডিল সহ মকবুলের স্ত্রী জোসনা বেগমকে (৪২) আটক করা হয়। পরে স্বামী-স্ত্রীকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এসএস