নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার দাইরাদী, বাজবী ও কৃষ্ণপুরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কৃষ্ণপুরা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪০), দাইরাদী গ্রামের নাজির মোল্লার ছেলে ডালিম (২৫) ও বাজবী গ্রামের শামসুল হকের ছেলে জীবন (২২)।
আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে থানা পুলিশের কয়েকটি দল এদের গ্রেফতার করতে সক্ষম হন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
ইত্তেফাক/এসএস