ফুলবাড়ীয়া প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় কমিটি পুনর্গঠন করা হয়। ফুলবাড়ীয়া নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাককে সভাপতি, দৈনিক ইত্তেফাকের ফুলবাড়ীয়া সংবাদদাতা মো. আবুল কালামকে সাধারণ সম্পাদক এবং দৈনিক জনতার ফুলবাড়ীয়া প্রতিনিধি মো. আ. জব্বারকে অর্থ-সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে যারা আছেন সহ-সভাপতি মো. নজরুল ইসলাম (বার্তা সম্পাদক সা. ফুলখড়ি), যুগ্ম-সম্পাদক হাফিজুল ইসলাম স্বপন (দৈনিক ভোরের কাগজ), দফতর সম্পাদক মো. সুরুজ্জামান (দৈনিক হৃদয়ের বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মুহাম্মদ জামাল উদ্দিন (কবি ও কলামিস্ট), সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক শেখ সাদী (সম্পাদক মণ্ডলীর সভাপতি সা. ফুলখড়ি), কার্যকরী পরিষদ সদস্য আলহাজ্ব মো. নূরুল ইসলাম খান (সম্পাদক ও প্রকাশক সা. ফুলখড়ি), সম্মানিত সদস্য মাহবুবুল আলম জুয়েল (দৈনিক সন্ধ্যাবাণী), ইঞ্জিনিয়ার কায়সারুল হক (প্রকাশক, ফুলবাড়ীয়া নিউজ টুয়েন্টিফোর ডটকম), আশরাফুজ্জামান খান (ব্যবস্থাপনা সম্পাদক ফুলখড়ি ডটকম), মো. শফিকুল ইসলাম (দৈনিক মাতৃছায়া)। উক্ত কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।
ইত্তেফাক/আরকেজি