হাটহাজারী উপজেলার চারিয়ায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে ফজর হতে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার চট্টগ্রামের আঞ্চলিক অংশ। গত বেশ কয়েকদিন ধরেই আসতে শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। নিরাপত্তার নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় বিভিন্নস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাদা পোশাকে পুলিশ, ডিবি, এনএসআই, ডিজিএফআইসহ র্যাব ময়দানের ভেতরে খিত্তায়, খিত্তায় ও বাহিরে দায়িত্ব পালন করেছে।
ইত্তেফাক/আরকেজি