বাউফলে ওসির কক্ষে আসামিরা মারধর করল বাদীকে

 
বাউফলে ওসির অফিস কক্ষে মামলার বাদীসহ তিনজনকে আসামিরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। আহত মনিরুল ইসলাম শাহিন ও রিফাতকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হরা হয়েছে। এ ঘটনায় আহত মনিরুল পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসানের কাছে ১১ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ করেন।
 
সূত্র জানায়, মনিরুল ইসলাম শাহীনের সঙ্গে  মামুন সিকদার গংদের জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। গতকাল মামুন সিকদার থানায় আসার পর ওসি  মামলার বাদী শাহীন ও তার বাবা মোসলেম উদ্দিনকে খবর দিয়ে থানায় নিয়ে আসেন। সেখানে ওসি বিষয়টি মীমাংসা করার জন্য শাহীনের ওপর চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হলে উত্তেজিত হয়ে মামুন ও তার সহযোগীরা শাহীন ও তার বাবাকে মারধর করে।
 
পুলিশ সুপার বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ অস্বীকার করে ওসি মনিরুল ইসলাম বলেন, যা হয়েছে তা থানার বাইরে, ভেতরে কিছু ঘটেনি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ