ধর্ম সচিব মো. আনিছুর রহমান বলেছেন, এসডিজি অর্জনে ধর্ম মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধর্ম মন্ত্রণালয় তার অধীনস্থ সংস্থাগুলোর সমন্বয়ে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
আজ শুক্রবার সকালে আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগ তাদের কার্যক্রম তুলে ধরে। অধীনস্থ সংস্থাগুলোও তাদের বিবিধ কার্যক্রম, সম্ভাবনা, ভবিষ্যত কর্মপন্থা, কর্মপরিবেশ সভায় উপস্থাপন করে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে এ সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিনউল্লাহ নূরী, মো. জহির আহমদ, ড. মোয়াজ্জেম হোসেন, উপ-সচিব মো. সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারি সচিব মো. মোস্তফা কাইয়ূম, খালেদা বেগম, সহকারী সচিব এস.এম.মনিরুজ্জামান, বেগম হাসিনা শিরীন, খৃস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জরদও বড়–য়া, ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস।
ইত্তেফাক/এমআই