সম্প্রতি রাজধানীর সি শেল হোটেলে বাংলাদেশে থাইল্যান্ড সরকারের পিটিটি লুব্রিকেন্টস এর একমাত্র পরিবেশক-বেলমোর লিমিটেডের ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
কনফারেন্সে উপস্থিত ছিলেন বেলমোর চেয়ারম্যান কাজী কুরেনি (ওমর), বেলমোর ম্যানেজিং ডাইরেক্টর কাজি লিয়ন এবং পিটিটি লুব্রিকেন্টস এর আন্তর্জাতিক লুব্রিকেন্টস সেলস এন্ড মার্কেটিং ডিভিশনের নাতাফং কেউট্রাকুলফং এবং তার ইঞ্জিনিয়ার দল।
কনফারেন্সে উপস্থিত অতিথিদের সঙ্গে বেলমোর ডিস্ট্রিবিউটরদের বিভিন্ন ব্যাপারে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশে লুব্রিকেন্টস এবং গ্রিজের সঠিক ব্যবহার এবং প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইত্তেফাক/ইউবি