রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ৯ দিনব্যাপী পাখির আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেত্রী সারা জাকের ও চিত্রশিল্পী আফজাল হোসেন।
প্রদর্শনীতে পাখি সর্ম্পকে বক্তব্য রাখেন পাখিবিদ ইনাম আল হক। ‘পাখির দেশ বাংলাদেশ’ এ ¯স্লোগানকে ধারণ করে চতুর্থবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ বার্ড ক্লাব। প্রদর্শনীতে ৩২ জন আলোকচিত্রীর ৫০ প্রজাতির পাখির আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার ছাড়া গ্যালারি খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
ইত্তেফাক/ইউবি