কামারখন্দে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়িতে বাসের ধাক্কায় আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত আবু তাহের সিরাজগঞ্জ সদর উপজেলার জারিলা পোড়াবাড়ি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। 
 
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে কোনাবাড়ি চৌরাস্তায় বৃদ্ধ আবু তাহের রাস্তা পার হচ্ছিলেন । এসময় উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এমআই