গরম পানিতে শরীর ঝলসে যাওয়া আলভীর হোসেন নামে (২) এক শিশুর মৃত্যু হয়েছে। ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এই শিশুর মৃত্যু হয়। শিশু আলভী উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চিগ্রামের ডা.আনচুর আলীর বাড়ীর প্রবাসী মোহাম্মদ আলমগীর হোসেনর পুত্র।
আলভির চাচা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ২৩ জানুয়ারি শিশু আলভী খেলতে গিয়ে তার মায়ের রাখা কাপড় কাঁচার গরম পানি ভর্তি বালতিতে পড়ে যায়। এতে তার শরীর গরম পানিতে ঝলসে যায়। এই সময় তাকে দ্রুত উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ওই দিনই তাকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে। সেখানে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশু আলভির মৃত্যু হয়।
রাতেই আলভির লাশ নিয়ে স্বজনরা ঢাকা থেকে রাউজানের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ইত্তেফাক/নূহু