১০ এপ্রিলকে ‘নুসরাত দিবস’ ঘোষণার দাবি

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ ও হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ১০ এপ্রিলকে নুসরাত দিবস ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ফেনী সমিতি ঢাকা।

শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ফেনী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া সেলিমের সন্ধালনায় বক্তব্য প্রদান করেন জাসদের সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাংসদ শিরীন আক্তার এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাজমা আক্তার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী সমিতির সভাপতি শেখ আব্দুল্লাহ প্রমুখ।

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি বলেন, প্রকৃত দোষীরা রাজনৈতিকভাবে যে দলেরই হোক না কেনো তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তিনি আইনজীবীদের কাছে নুসরাত হত্যায় জড়িতদের পক্ষে না দাঁড়াতে আহ্বান জানান।

ফেনী সমিতির সভাপতি শেখ আব্দুল্লাাহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন থাকবে স্পেশাল ট্রাইবুনাল গঠন করে সিরাজ উদ্দদোলাসহ তার সহযোগীদের শাস্তি দিতে এবং ফেনীবাসীকে কলঙ্কমুক্ত করতে। এ সময় তিনি ১০ই এপ্রিলকে নুসরাত দিবস ঘোষণা এবং সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নামটি নুসরাত জাহান রাফির নামে নামকরণ করার জোর দাবি জানান।’

আরও পড়ুনঃ চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি ও হত্যাচেষ্টার ঘটনায় চালক আটক

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাবি, জবি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যান পরিষদের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/নূহু