আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের রাজধানী কান্দাহার নগরীতে শুক্রবার রাতে বোমা হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও ১২ জন আহত হয়েছে। শনিবার স্থানীয় পুলিশ একথা জানিয়েছে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জিয়া দুররানী বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, শুক্রবার রাতে আফগানিস্তানের বৃহত্তম দক্ষিণাঞ্চলীয় নগরীর আইনো মিনার এক এলাকা দিয়ে পুলিশের একটি টহল দল যাওয়ার সময় একজন আত্মঘাতী হামলাকারী একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার পুলিশ ও আট বেসামরিক লোক রয়েছে।
জঙ্গি গোষ্ঠী তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। ১৬ বছরের বেশি সময় ধরে গোষ্ঠীটি জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে। সিনহুয়া
ইত্তেফাক/মোস্তাফিজ