হালুয়াঘাটে তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার মনিকুড়া গ্রামের মৃত খুরশেদ আলীর পুত্র চান মিয়া গত ২৪ জানুয়ারি বিকালে নিখোঁজ হন। এর তিনদিন পর পার্শ্ববর্তী নলুয়া গ্রামের হারুনের বাড়ির নিকট খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
নিহতের বড় ভাই আব্দুল মালেক বিলাস সাংবাদিকদের জানায়, নিখোঁজের দিন বিকালে প্রতিবেশী আফছারের ছেলে রাসেল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
এ ঘটনায় থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে খাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। রাসেল, বিল্লাল ও বাদল নামক ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
ইত্তেফাক/এএম।