ফকিরহাটের খুলনা-ঢাকা মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরহী এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ১০টায় ফিডার রোড থেকে মহাসড়কে উঠলে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেলে থাকা সুজন শেখ (২২) গুরুতর আহত হলে তাকে খুমেক হাসপাতালে নেয়ার পথে মারা যান। তিনি বাহিরদিয়া গ্রামের বারিক শেখের ছেলে। পিকআপটি জব্দ করা হলেও চালক পুলিশের সামনে থেকে পালিয়েছে বলে স্থানীয়রা জানান।
ফকিরহাট মডেল থানা পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল তদন্ত করেছেন। ঘাতকের বিরুদ্ধে নিহতের পক্ষে কোনো অভিযোগ না করায় লাশ পরিবারে কাছে রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার এস আই বিধান।
ইত্তেফাক/কেকে