রাজশাহীতে আওয়ামী পরিবারের মিলনমেলা

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আওয়ামী পরিবারের ৮ম মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আওয়ামী পরিবারের হাজারো নেতাকর্মী ও পরিবারের সদস্যদের ঢল নামে। 
 
এদিকে মিলন মেলায় আজন্ম আওয়ামী লীগের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাওয়ায় ২০ নেতাকর্মীকে সংবর্ধনা দিয়েছে আয়োজকরা। 
 
শনিবার মিলনমেলার মঞ্চে আয়োজকদের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তদের উপাধি দেয়া হয় ‘আওয়ামী লীগের আজন্মযোদ্ধা’। 
 
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লুৎফর রহমান, বদিউজ্জামান, সহ-সভাপতি জিনাতুন নেসা তালুকদার, বদরুজ্জামান রবু মিয়া, আবদুস সামাদ, আবদুস সোবহান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আ.অ.ম নুরুল আলম, জাতীয় কমিটির সদস্য একেএম আতাউর রহমান খান, মাহবুব জামান ভুলু, শাহজাহান শামীম, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল বারী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরী, সদস্য মোজাফফর হোসেন, প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, রেজাউল ইসলাম সেন্টু, নাজিমুদ্দিন সরকার, আবদুস সাত্তার সরকার ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেসের আলী। 
 
শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, মিলনমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনিরুল ইসলাম বাবু, উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামাউন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন