কাবুলে তালেবান হামলায় নিহত ৪০, আহত দেড় শতাধিক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জনাকীর্ণ এলাকায় শনিবার শক্তিশালী বোমা বিস্ফোরণে ৪০ জন নিহত ও দেড় শতাধিক লোক আহত এবং আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙ্গে গেছে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। 
IMG0
ইতালীয় বেসরকারি সংস্থা জানিয়েছে, এই ঘটনায় আহত অর্ধশতাধিক লোককে নগরীর হাসপাতালে নেয়া হয়েছে। সংস্থাটির সমন্বয়ক দেজান প্যানিক টুইটারে জানান, সেখানে বেপরোয়া হত্যাকাণ্ড হয়েছে। জঙ্গি গোষ্ঠী তালেবান ভয়াবহ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু