কুমিল্লায় গোমতী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

 
কুমিল্লায় গোমতী নদী থেকে শ্রাবণ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায়  জেলার আদর্শ সদর উপজেলার কাপ্তানবাজারের বালু মহাল এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। শ্রাবন কুমিল্লার উত্তর আশ্রাফপুর (হালুয়াপাড়া) এলাকার সুমন মিয়ার ছেলে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রাবণ তার বাবার সঙ্গে রং মিস্ত্রির কাজ করতো। গত শুক্রবার সকাল থেকে সে নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গোমতী নদীর কাপ্তানবাজার বালু মহাল এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 
 
কোতোয়ালি মডেল থানার এসআই অনিমেষ জানান, খবর পেয়ে নদীতে ভাসমান অবস্থায় লাশটি রশি বেধে নদীর তীরে আনা হয়। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
 
ইত্তেফাক/ইউবি