তথ্য প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম বলেছেন, 'বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার এ সরকার কৃষকদের অধিকার সুনিশ্চিত করেছে।'
শনিবার বিকেলে নাগরপুর উপজেলার ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত কৃষকদের অংশ গ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ খেলাধুলা বিষয়ক বিনোদনমূলক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, একটা সময় ছিল যখন সারের জন্য দ্বারে দ্বারে ঘুরে কৃষককে জীবন পর্যন্ত দিতে হয়েছে। কিন্তু এখন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারের জন্য কৃষককে আর ঘুরতে হয়না। বরং সারই কৃষকের পেছনে ঘুরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, উপজেলা কৃষি কর্মকর্তা বিএম রাশেদুল আলম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি