গাছ চাপায় যুবকের মৃত্যু

 
ফকিরহাটের পিলজংগ এলাকায় গাছের কাটার সময় ডাল চাপা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। যুবক মো. আরিফ হাওলাদার (৩০) বৈলতলী গ্রামের লোকমান হাওলাদারের ছেলে।
 
পুলিশ জানায়, গাছ কাটার সময় অসর্তকতাবসত ডাল পড়ে মাথায় আঘাত লাগে। এসময় তার সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
 
ইত্তেফাক/আরকেজি